শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ডাকসু-জাকসু-রাকসু-চাকসু হতেই হবে: সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাকসু-জাকসু-রাকসু-চাকসু হতেই হবে: সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে চলমান আলোচনার মধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (০১ সেপ্টেম্বর) বিকালে নিজ ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে সারজিস লিখেন, “বাংলাদেশের স্বার্থে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু হতেই হবে।”

তিনি আরও লিখেন, “যারা শিক্ষার্থীদের সংসদকে ভয় পায়, তারা জনগণের সংসদকেও ভয় পায়। তাদের উদ্দেশ্য অসৎ। তাদেরকে প্রতিরোধ করতে হবে।”

এরআগে, ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্ট রায়কে ঘিরে ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলী হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা দেন।

ধারণা করা হচ্ছে এ রায়ের প্রতিক্রিয়াতেই সারজিস আলম এই পোস্ট করেন।

তবে একইদিন বিকালে চেম্বার জজ আদালত হাইকোর্ট আদেশ স্থগিত করে দেন। ফলে ডাকসু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে যায়।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের তপশিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার ডাকসু ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন।

 

এসএ