শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ডলার বোঝাই লাগেজের প্রলোভন দেখিয়ে ৭৮ লাখ টাকা আত্মসাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডলার বোঝাই লাগেজের প্রলোভন দেখিয়ে ৭৮ লাখ টাকা আত্মসাৎ

বরিশালে বিদেশ থেকে লাগেজ পাঠানোর প্রলোভন দেখিয়ে ৭৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় এক প্রতারককে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ জুলাই) সকালে বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার আলী আশরাফ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

এসময় তিনি বলেন, বিদেশি ব্যাক্তি ডলার বোঝাই লাগেজ প্রেরন করেছে এমন প্রলোভন দেখিয়ে গত ৬ মাস ধরে বরিশালের এক ব্যাক্তির কাছ থেকে ৭৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার (৬ জুলাই) ঢাকার মতিঝিল থেকে প্রতারক চক্রের অন্যতম সদস্য মো সোহাগ শেখকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩৫ টি ব্যাংকের ৮৬ টি ডিজিটাল ব্যাংক কার্ডসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে। এই বিষয়ে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

জুয়েল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ