শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি

ঠাকুরগাঁওয় বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে মোঃ রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে।

শুক্রবার(৫ জুলাই) ভোররাতে নগরভিটা সীমান্তের পিলার নম্বর ৩৭৬/৫ এস নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির।

তিনি বলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির নগরভিটা সীমান্তের পিলার নম্বর ৩৭৬/৫ এস নামক স্থানে গরু চোরাকারবাড়ি করতে গেলে রাজু গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে নিহত হয়। তার মরদেহ বর্তমান বিএসএফের কাছে রয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজীর আহম্মদ বলেন, আমরাও ঘটনাটা শুনেছি। পতাকা বৈঠকের জন্য তাদেরকে আহবান করেছি। বৈঠকের পরে বিষয়টি বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

 

হিমেল/এসএ/দীপ্ত সংবাদ