শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৪

 

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় কারণে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকালে ভূল্লী কচুবাড়ি ভাটা এলাকায় ঠাকুরগাঁও–পঞ্চগড় মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন (৩০), টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব (২৫) একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু (৫০) এবং নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড়গামী একটি মাছ বহনকারী ট্রাক ও পঞ্চগড় থেকে ছেড়ে জামালপুরের উদ্দেশে রওনা হওয়া শিবু কোচের সাথে ঘনকুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

 

এসএ/দীপ্ত নিউজ