শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে নেই পাট জাগ দেওয়ার পর্যাপ্ত পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঠাকুরগাঁওয়ে নেই পাট জাগ দেওয়ার পর্যাপ্ত পানি

 

দেশের উত্তর জনপদের কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁও। চলতি মৌসুমে পাটের ভালো ফলন হলেও, জাগ দেওয়ার পানির অভাবে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

বর্ষার শুরুতেই বৃষ্টি হওয়ায়, খালবিলগুলোতে পানি জমেছিল। প্রথম দিকে সেই পানিতে যারা পাট জাগ দিয়েছেন, তারা এখন ব্যস্ত ধোয়ার কাজে।

তবে পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে শংকায় পড়েছেন বেশিরভাগ চাষি। প্রতিবছর জাগ দেয়া ও অতিরিক্ত পরিশ্রমের কারণে, পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকে।

পানি স্বল্পতার জন্য চাষিদের বিকল্প পদ্ধতিতে পাট জাগ দেয়ার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

চলতি বছর জেলায় পাটের আবাদ হয়েছে ৭ হাজার ৯০০ হেক্টর জমিতে। তবে আগামী মৌসুমে জমির পরিমাণ কমে যাওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

এসএ/দিপ্ত নিউজ