শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে নববর্ষের রং খেলতে গিয়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঠাকুরগাঁওয়ে নববর্ষের রং খেলতে গিয়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নববর্ষ উদযাপনে রং খেলতে গিয়ে পূর্ণচন্দ্র রায় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গেন্ডাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু গেন্ডাবাড়ি এলাকার সুভাস রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবেশীদের সঙ্গে বাড়ির পাশে রাস্তায় রং খেলায় ব্যস্ত ছিলো শিশু পূর্ণচন্দ্র। খেলার সময় হঠাত একটি ব্যাটারি চালিত আটোরিকশা শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নিবে।

 

হিমেল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ