শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া ডিবি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া ডিবি আটক

ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। বুধবার (২৪ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার ডায়াবেটিস মোর সুন্দরপুর আদিবাসী পাড়ায় এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, আমিন মার্ডি নামে এক স্থানীয় আদিবাসীর বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার নুর মোহাম্মদ শাহাজান ও একই উপজেলার মুন্না হাসান নামে দুই যুবক ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে থানায় খবর দেয় পরে পুলিশ তাদের আটক করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল মন্ডল বলেন, তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিলে স্থানীয়রা তাদের আটক করে আমাদের খবর দেয়। তাদের কাছে ডিবি পুলিশের কোন কাগজপত্র পাওয়া যায়নি। তাদের বিরদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

মঈনুদ্দীন তালুকদার হিমেল/এমি/দীপ্ত নিউজ