শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রাক উল্টে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঠাকুরগাঁওয়ে ট্রাক উল্টে নিহত ২

ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক উল্টে আশরাফুল (৩০) ও সহিবর (৪২) নামে দুইজন শ্রমিক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ১৭ জন।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি এলাকার দক্ষিণ বটিনা গ্রামের চেপটিগুড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল কহরপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে এবং সহিবর একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে চেপটিগুড়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেবার পথে আশরাফুল এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাস্তায় সহিবরের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, ঘটনাস্থল থেকে সকলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং আহতদের রংপুরে রেফার্ড করা হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ