শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ আহত

ঠাকুরগাঁও বিএনপি–জামায়াতের ডাকা ২য় দফায় অবরোধ কর্মসূচীর প্রথম দিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন অবরোধকারীরা। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। 

রবিবার (৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এ ঘটনা ঘটে। এসময় বিএনপি-জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি–জামায়াত কর্মীরা ট্রায়ারে আগুন জ্বালিয়ে পীরগঞ্জ–ঠাকুরগাঁও পাকা সড়ক অবরোধ করার চেষ্টা করে।

এ সময় থানা পুলিশ তাদর সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য কর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। তাদের পীরগঞ্জ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি লতিফ শেখ জানান।

 

মঈনুদ্দীন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ