শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে অটোবাইকের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঠাকুরগাঁওয়ে অটোবাইকের ধাক্কায় শিশু নিহত

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোবাইকের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (০২ জুন) দুপুরে সদর উপজেলার ভূল্লী থানার ভূল্লী–পাঁচপীর সড়কের সিংগিয়া কলোনীপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সিংগিয়া কলোনীপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নিজ বাড়ির থেকে পাশ্বের বাড়ীতে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিল শিশুটি। এ সময় একটি অটোবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দুলাল উদ্দীন জানান, শিশুর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় অভিযুক্ত ইজিবাইকটি আটক করে থানায় আনা হয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

মঈনুদ্দীন/এসএ/দীপ্ত সংবাদ