শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ৩১ পরিবার নিঃস্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ৩১ পরিবার নিঃস্ব
ঠাকুরগাঁও সদর উপজেলায় আগুিকান্ড

ঠাকুরগাঁও সদর উপজেলায় আগুিকান্ডে ৩১ পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রুহিয়া থানা এলাকার আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে অন্তত ৭২ টি ঘর পুড়ে গেছে।

আরও পড়ুন: গাজীপুরে টঙ্গীতে মার্কেটে আগুন

স্থানীয় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় হৃদবানদের এগিয়ে আসার আহ্বান করেন। তিনি লিখেন, ‘ক্ষতিগ্রস্থ মানুষগুলোর পড়নে কাপড় ছাড়া কোন কিছুই অবশিষ্ট নেই। হাড়ি পাতিল আসবাপত্র সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। উপজেলা প্রশাসন কম্বল ও খাদ্য পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন।‘

আগুন নিয়ন্ত্রণে কাজ করা আটোয়ারির ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ধারনা করা হচ্ছে কয়েল বা গোয়াল ঘরের ভূতি (গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন ধোয়া) থেকে এমন ঘটনা ঘটতে পারে।

খবর পেয়ে আমরা তাৎক্ষনিক স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করি এবং উদ্ধার কাজ করি। আগুন নিয়ন্ত্রণে আমাদের একটি ইউনিট কাজ করে৷

 

হিমেল/ সুপ্তি/ দীপ্ত নিউজ