আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রায় অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশ রেল সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ মে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। এদিন মিলবে ২৩ মে যাত্রার টিকিট ।
এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে অগ্রিম টিকিট ১৭ মে পাওয়া যাবে।
যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেন টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেন টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
টিকিট শতভাগই অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম এবং ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয় করা যাবে।
এসএ