শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

জামালপুর সদর উপজেলার শরিফপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকালে জামালপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বগালী গ্রামে আসায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় সাবেক সেনা সদস্য মো: ছানোয়ার জাহান শিমুল নামের এক ব্যক্তি।

শেরপুর সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের ভীমগঞ্জ জঙ্গলদী গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে নিহত ছানোয়ার জাহান শিমুল।

জানা গেছে, শিমুল সেনাবাহিনীতে পাঁচ বছর চাকরি করার পর তার মানসিক সমস্যা দেখা দেয়, পরে তাকে অবসরে পাঠায়। নিহত শিমুল আজ সকালে বাড়ি থেকে বের হয়ে জামালপুরে এসে রেললাইন দিয়ে হাঁটতে থাকে এ সময় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আসলে সে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।

জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গুলজার হোসেন ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তানভীর আহমেদ হীরা/ শায়লা/ দীপ্ত নিউজ