শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আদীব জামাল
আদীব জামাল
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোরে ট্রেনে কাটা পড়ে মাহাবুব হোসেন নামে যুবকের এক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় নীলসাগর এক্সপ্রেস টেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুব হোসেন নাটোরের নলডাঙ্গা উপজেলার মীর্জাপুর তেঘর গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ওই যুবক রেল লাইনের ওপর মোবাইল ফোনে কথা বলছিল আর হাঁটাহাঁটি করছিল। এ সময় ঢাকা থেকে রংপুর গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে ঘটনাটি স্থানীয়রা স্টেশন মাস্টার সহ পুলিশকে জানায়।

নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুন নাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। 

 

এসএ/দীপ্ত নিউজ