ট্রেনে কাটা পড়ে টিকিট বুকিং মাষ্টারের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দিনাজপুর হাকিমপুরে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রেলস্টেশন সহকারী টিকিট বুকিং মাষ্টার নয়ন হোসেন( ৩৭) ঘটনা স্থলেই মৃত্যু হয়।

রবিবার (২০ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাকিমপুর উপজেলা ডাঙ্গাপাড়া রেলস্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার, খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেন।

সহকারী টিকিট বুকিং মাষ্টার নয়ন দিনাজপুরের হাকিমপুর উপজেলা পার গোবিন্দপুর এলাকার তোরাব হোসেনের ছেলে। তিনি হিলি রেলস্টেশনের সহকারী টিকিট বুকিং হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে হাকিমপুর রেলওয়ে পুলিশের উপ–পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, রবিবার সকালে বাড়ি থেকে হিলি রেলস্টেশনে দায়িত্ব পালন করতে যাচ্ছিল নয়ন । কর্মরতস্থানে না গিয়ে ডাঙ্গাপাড়া রেলস্টেশনের ওপর দিয়ে আনমনা অবস্থায় হাঁটতে থাকে। এ সময় রূপসা এক্সপ্রেস ট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়। পরে পুলিশ নয়নের মরদেহ উদ্ধার করে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More