শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত

নাটোর রেলওয়ে স্টেশনের দক্ষিণে সারগোডাউনের কাছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নাটোর রেলওয়ে স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এ এস আই আবু তালেব বলেন, ‘বুধবার সকাল সাতটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় নাটোর রেলওয়ে স্টেশনের দক্ষিণে সারগোডাউনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।‘

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেছে। ঘটনাটি সান্তাহার আরএনবি এর উর্ধ্বতন কর্মকতাদের জানানো হয়েছে।

 

সাহেদুল আলম/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ