শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে কেউটচিরায় এলাকায় ট্রেনের ধাক্কায় আক্কাস শেখ (৬৫) নামক এক পথচারী নিহত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আক্কাস শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামে মৃত রফিক শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ট্রেনের লাইন ধরে আক্কাস হেঁটে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা ঢাকা টু খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কেউটচিরায় এলাকায় ট্রেনে ধাক্কায় এক ব্যক্তি মৃত্যু হয়েছে। কি কারণে এ দুর্ঘটনাটি ঘটছে তা দেখা হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ