শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রচারিত একটি পর্বের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে ট্রাম্পের ক্ষতিপূরণ দাবিকে প্রত্যাখ্যান করেছে তারা।

বিবিসি জানায়, ওই সম্পাদনার কারণে ভুল ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন এবং ২০২৪ সালে প্রচারিত ওই অনুষ্ঠানটি আর দেখানো হবে না।

ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, বিবিসি যদি ক্ষমা না চায়, বক্তব্য প্রত্যাহার না করে এবং ক্ষতিপূরণ না দেয়, তবে তারা ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবিতে মামলা করবেন।

এই বিতর্কের জেরে গত রোববার বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ প্রধান ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেন।

বিবিসি জানিয়েছে, তারা এই ঘটনায় হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছে মন্তব্যের জন্য।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত তাদের কারেকশনস অ্যান্ড ক্ল্যারিফিকেশনস অংশে বিবিসি জানায়, সমালোচনার পর প্যানোরামা পর্বটি পুনর্বিবেচনা করা হয় এবং দেখা যায়, ট্রাম্পের বক্তব্যের বিভিন্ন অংশ এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যাতে তা একটানা এক বক্তৃতা বলে মনে হয়।

বিবিসি বলেছে, আমরা স্বীকার করছি যে আমাদের সম্পাদনার কারণে ভুলভাবে মনে হয়েছে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছেন, যা আসলে সত্য নয়।

বিবিসি জানিয়েছে, তারা ট্রাম্পের আইনজীবীদের চিঠির জবাব পাঠিয়েছে এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে পৃথক একটি চিঠি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

সূত্র: বিবিসি