শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

ট্রাফিক আইনে জরিমানা দিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাফিক আইনে জরিমানা দিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স

হলিউড অভিনেত্রী ও পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।  ব্যক্তিজীবন নিয়ে প্রায়শই আলোচনায় থাকেন তিনি। তবে এবার ট্রাফিক নিয়ম ভাঙার দায়ে পুলিশি ঝামেলায় পড়েন এ সংগীতশিল্পী।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি কিছুদিন আগে নিয়ম ভঙ্গ করার জন্য ব্রিটনির বিরুদ্ধে অভিযোগ করে পুলিশ। যার জন্য তাকে জরিমানাও গুনতে হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মাসে দুটি অপরাধ করেছেন ৪১ বছর বয়সি এ পপ তারকা। যার ফলস্বরূপ তাকে ১১৪০ ডলার জরিমানা পরিশোধ করেতে হয়েছে। এরমধ্যে একটি গাড়ির বৈধ লাইসেন্স না থাকার জন্য এবং বিমার প্রমাণ প্রদান করতে ব্যর্থ হয়।

তবে ব্রিটনির অ্যাটর্নি ম্যাথিউ রোজেনগার্ট বলেছেন, ‘ব্রিটনির সর্বদা লাইসেন্স এবং বিমা ছিল’।

এমনকি আদালতকে দেয়া সাক্ষ্যেও ব্রিটনি বলেন, ‘আমি চাই এসব ঝামেলা শেষ হোক। আমি জারিমানা দিয়ে দিয়েছি। তবু মামলা কেন চলছে। আমি চাই আমার গাড়ি নিয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে।

এদিকে, শিগ্গির মুক্তি পেতে যাচ্ছে তার স্মৃতিচারণমূলক বই ‘দ্য ওমেন ইন মি’। জানা গেছে, স্পিয়ার্সের লেখা এ বইটির ভূমিকা পড়বেন লেখক নিজেই। আর বাকিটা পড়ে শোনাবেন অস্কার মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী মিশেল উইলিয়ামস।

শায়লা/দীপ্ত নিউজ