শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ট্রাক থেকে চাঁদা আদায়, ৩ পুলিশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাক থেকে চাঁদা আদায়, ৩ পুলিশ প্রত্যাহার

ট্রাকচালকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানার এক এসআই ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানা ওসি মর্ম সিংহ ত্রিপুরা।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন– উপপরিদর্শক (এসআই) শুক্কুর, কনস্টেবল জাহিদ ও কনস্টেবল নিরব।

প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী বলেন, রাতে বন্ধুরা দোয়েল চত্বর এলাকায় চা খাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটি বাঁশভর্তি ট্রাক শহীদ মিনার এলাকায় দাঁড়াল। এসময় পুলিশের সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশার এক চালক ওই ট্রাক চালকের কাছ থেকে কিছু একটা নিয়ে আসে। বিষয়টি সন্দেহ হলে আমার অটোরিকশা চালককে জিজ্ঞেস করলে একপর্যায়ে তিনি স্বীকার করেন যে পুলিশের কথামতো ট্রাক চালকের কাছ থেকে তিনি দুইশ টাকা নিয়েছেন।

রিজভী আরও বলেন, চাঁদাবাজির বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমাকে জানানো হয়। কিছুক্ষণের মধ্যে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থলে আসেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, শহীদ মিনার এলাকায় চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।

 

আল–মামুন/এসএ