শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ট্রাক চাপায় আহত পুলিশ কর্মকর্তার সাভারে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাক চাপায় আহত পুলিশ কর্মকর্তার সাভারে মৃত্যু
পুলিশ কর্মকর্তার মৃত্যু

গাজীপুরে ট্রাক চাপায় আহত হয়ে সাভারের একটি বেসরকারি হাসপাতালে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, সকাল সাড়ে ৭ টার দিকে গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ডের গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন(৫৬) গাজীপুর জেলা ট্রাফিকের এটিএসআই পদে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল সদরের গালা গ্রামের জুরান আলীর ছেলে।

নওজোর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ডের গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে জামাল উদ্দিন সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

সাভার মডেল থানার উপ–পরিদর্শক (এসআই) রাজীব সিকদার বলেন, আমরা হাসপাতালে এসে নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় আমাদের উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম এ হালিম/পূণিমা/দীপ্ত নিউজ