শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় চালক ও সহকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় চালক ও সহকারী আটক

ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাক প্রাইভেটকারসহ কয়েকটি গাড়িকে চাপা দেয়ার ঘটনায় ট্রাকটির চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে ঝালকাঠি গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদরের ছত্রকান্দা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন: চাপা দেয়া ট্রাকের চালক আল-আমিন (২৯) ও সহকারী নাজমুল (২২)। আল-আমিন ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা। আর নাজমুলের বাড়ি খুলনায়।

ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে।

এর আগে, বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় দুর্ঘটনায় ৮ জন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন নিহত হন। নিহতদের ১৪ জনের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

ঝালকাঠি সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ৮ জনকে নিহত দেখতে পাই এবং ঝালকাঠি সদর হাসপাতালে আনার পরে আরও ৬ জন মারা যান। মোট ১৪ জন মারা গেছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে। ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। চারজন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।