শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১২

 

কক্সবাজারে একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার ৬ নম্বর ঘাটে নোঙর করা একটি ফিশিং ট্রলারে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালের খাবার রান্নার জন্য ট্রলারে থাকা গ্যাসের চুলায় আগুন জ্বালাতেই বিকট শব্দের বিস্ফোরণ ঘটে। দগ্ধ হন ১২ জেলে। এদের মধ্যে ২ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ।

আহত সবাই এফবি লাকি ফিশিং ট্রলারের জেলে বলে জানা গেছে। লিকেজ থেকেই এই দুর্ঘটনা হবে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ