শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চীনা রাষ্ট্রদূতের শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চীনা রাষ্ট্রদূতের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন।

সোমবার (২২ এপ্রিল) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদ ও মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক পরামর্শদাতা সং ইয়াং, দূতাবাসের প্রথম সচিব কুই ইফেং, দ্বিতীয় সচিব শি জুলিয়াং, অ্যাটাচি লিয়াং শুইং এবং বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের সভাপতি কে চাংলিয়াংসহ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. গোলাম কবির উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সমাধিসৌধে রাখা বইয়ে স্বাক্ষর করেন। পরে সমাধিসৌধের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

 

সবুজ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ