শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

টুইটার দিচ্ছে আয়ের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টুইটার দিচ্ছে আয়ের সুযোগ

মেটার পথেই হাঁটছেন টুইটার। নিজেদের অস্তিত্ব ধরে রাখতে এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। বিজ্ঞাপনের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিচ্ছে টুইটার।

কয়েক মাস আগে বিতর্কিত কিছু সিন্ধান্তের কারণে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছিল অনেক। টুইটারের প্রতি আগ্রহ হারিয়েছে অনেকে। অন্যদিকে বাড়তে শুরু করে থ্রেডস এর জনপ্রিয়তা। খুব স্বল্প সময়ের মধ্যেই ১০ কোটিরও বেশি গ্রাহক পেয়েছে থ্রেডস। টুইটারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বাজারে টিকে থাকা।

প্রতিযোগিতায় নেমেছে মেটার নতুন মাইক্রো ব্লগিং সাইট থ্রেডস এবং টুইটার। কার আগে কে যেতে পারে, এ নিয়ে কৌশলের শেষ নেই।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এক টুইটবার্তায় নতুন এক প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে ইলন মাস্ক মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইটটি।

চলতি মাসের শেষ দিকেই প্রোগ্রামটি আরও বিস্তৃতভাবে চালু করার পরিকল্পনা করছে তারা। টুইটার বলছে, এ সময়ের মধ্যেই সব যোগ্য নির্মাতারা মনিটাইজেশনের জন্য আবেদনের সুযোগ পাবেন।

তবে ঠিক কত শতাংশ লভ্যাংশ দেয়া হবে কনটেন্ট নির্মাতাদের বা বিজ্ঞাপনগুলো কীভাবে কনটেন্টে প্রদর্শিত হবে, সেই বিষয়ে এখনও কোনো ধারণা দেয়নি টুইটার।

 

 

আল / দীপ্ত সংবাদ