শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

টুইটারের নতুন সিইও ইলন মাস্কের কুকুর, সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টুইটারের নতুন সিইও ইলন মাস্কের কুকুর, সমালোচনার ঝড়
টুইটারের নতুন সিইও

টুইটারের মালিকানা কেনার পর আবারও মজার কাণ্ড করেছেন ইলন মাস্ক। নিজের পোষা কুকুর ফ্লোকি কে সিইওর চেয়ারে বসিয়ে সেই ছবি পোস্ট করে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটার কিনে নেন টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক। টুইটারের সিইওর পদ থেকে বরখাস্ত করেন পরাগ আগরওয়ালকে। সেই চেয়ারে বসেন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেয়ার পর থেকে বহু নাটকের জন্ম দেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেক কাণ্ড। কাণ্ডটি টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে।

অবশেষে নাকি ইলন নতুন সিইও খুঁজে পেয়েছেন। সেই সিইও আর কেউ নন, ইলনের প্রিয় পোষা কুকুর! আর ক্যাপশনে লেখা ‘টুইটারের নতুন সিইও চমৎকার‘। শুধু তাই নয়, অন্য কারো চেয়ে সে বেশ ভালো বলেও আরেক পোস্টে জানান ইলন।

সম্প্রতি টুইটারে এ সংক্রান্ত পোস্ট দেখে চমকে উঠেছে পুরো নেটদুনিয়া। চলছে নানা আলোচনা–সমালোচনার ঝড়।