শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

টুং টাং শব্দে মুখর ঝালকাঠির কামারপাড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টুং টাং শব্দে মুখর ঝালকাঠির কামারপাড়া

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ঝালকাঠির কামার পাড়া। শেষ সময়ে দিনরাত দা-ছুরি, বটি, চাকু, কোড়াল, চাপাতিসহ অন্যান্য সরঞ্জামাদি তৈরিতে ব্যস্ত কামার শিল্পীরা। উপজেলার বিভিন্ন হাটবাজার ও কামার পল্লী এখন লোহা পেটানোর টুং টাং শব্দে মুখরিত।

অনেকেই আবার গরু জবাই ও মাংস কাটতে পুরনো অস্ত্র মেরামতের জন্য ভিড় করছেন কামারদের দোকানে।

কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছে, কেউ হপার টানছে। কেউ দিচ্ছে ছুরি, চাপাতি ও বটিতে শান (ধার)। এভাবেই কাজের মধ্যে ব্যস্ত সময় পার করছে ঝালকাঠির কামাররা। কোরবানির ঈদকে সামনে রেখে দম ফেলার সময় পাচ্ছেন না তারা।

ঝালকাঠির চার উপজেলার অর্ধশত স্থানে রয়েছে কামারদের দোকান। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য অনেক আগে থেকেই দা, বটি, ছুরি ও চাপাতি তৈরির অর্ডার নিয়েছেন কামারেরা। মজুরি বেড়ে যাওয়ায় অনেকে পুরানো ছুরি ও চাপাতি দিয়ে কাজ চালাবেন।

 

খালিদ/সুপ্তি/দীপ্ত সংবাদ