শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

টি-টোয়েন্টি: এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টি-টোয়েন্টি: এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ

উইন্ডিজের মাটিতে এই প্রথম টাইগারদের টি–টোয়েন্টি সিরিজ জয়। ‘ফেরিওয়ালা’ খ্যাত উইন্ডিজ মারকুটে ব্যাটসম্যানদের ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি–টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং পেয়ে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ১০২ রান গুটিয়ে যায়। ক্যারিবীয়দের অল্প রানে আটকে দিতে ১৬ রানে ৩ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান, তানজিম সাকিব ও রিশাদ আহমেদ। বাকি উইকেটটি যায় হাসান মাহমুদের দখলে।

উল্লেখ্য, ২০১৮ সালের পর টি–টোয়েন্টিতে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। দেশের বাইরে ২০২২ সালের পর টি–টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৭ (শামীম ৩৫*, মিরাজ ২৬, জাকের ২১, সৌম্য ১১, মেহেদী ১১, তানজিম ৯; মোতি ২/২৫, আকিল ১/১৬, আলজারি ১/২১, ম্যাকয় ১/৩২, চেজ ১/৮)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৩ ওভারে ১০২ (চেজ ৩২, আকিল ৩১, চার্লস ১৪, কিং ৮,পাওয়েল ৬, পুরান ৫; তাসকিন ৩/১৬,রিশাদ ২/১২, মেহেদী ২/২০, তানজিম ২/২২, হাসান ১/২৩)।

ম্যাচসেরা: শামীম হোসেন (বাংলাদেশ)

 

এসএ