শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ, অস্ট্রেলিয়ার রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ, অস্ট্রেলিয়ার রেকর্ড

টেস্টের পর টি–টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ৩ উইকেটে হারিয়েছে অজিরা।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার চার বলে ১৭০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন শিমরন হেটমায়ার। শারফেন রাদারফোর্ড করেন ৩৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল আর ৩ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে ফেলে অস্ট্রেলিয়া। অজি ব্যাটার মিচেল ওয়েন করেন ৩৭ রান। ক্যামেরন গ্রিন ৩২, টিম ডেভিড ৩০ ও ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে সাজঘরে ফেরেন অ্যারন হার্ডি। টি–টোয়েন্টিতে ৫–০ ব্যবধানে সিরিজ জয়ের দ্বিতীয় রেকর্ড অস্ট্রেলিয়ার। এর আগে এমন ঘটনা ঘটেছে মাত্র একবার। ২০২০ সালের জানুয়ারি–ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৫–০ ব্যবধানে জিতেছিলো ভারত।

এছাড়া কোনো দ্বিপক্ষীয় সিরিজে সফরকারী দলের কোনো হার ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ ৮–০ জয়ের রেকর্ড এটি। এর আগে ২০১৭ সালে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯–০ ব্যবধানে হারিয়েছিলো ভারত।