শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

টিকটকের জন্য চাকরি ছাড়লেন চীনের শিক্ষিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টিকটকের জন্য চাকরি ছাড়লেন চীনের শিক্ষিকা
ছবি: সংগৃহীত

টিকটকে একটি ভিডিও প্রচারের পর চাকরি ছেড়ে দিয়েছেন চীনের এক কিন্ডারগার্টেন শিক্ষক। ভিডিও থেকে তার আয় হয়েছে ১০ বছরের বেতনের চেয়ে বেশি। তিনি শিক্ষিকা হিসেবে মাসে আয় করতেন প্রায় ৩ হাজার ইউয়ান।

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হুবেই প্রদেশের শিক্ষিকা হুয়াংয়ের ছড়া শেখানোর ভিডিওটি টিকটকে ভাইরাল হয়। শিক্ষার্থীদের শেখানো ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনলাইনে জনপ্রিয়তা পান তিনি।

চীনা সংবাদমাধ্যম ওরিয়েন্টাল ডেইলি গত ৫ মে এক প্রতিবেদনে জানায়, নারীর সুর করে পড়া ছড়ার ক্লিপ ১০ কোটির বেশি বার দেখা হয়েছে। এরপর টিকটকে ৪ দশমিক ৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার হয় তার।

গত মে মাসের শুরুতে হুয়াং ফলোয়ারদের অনুরোধে নার্সারির ছড়া লাইভস্ট্রিম করতে রাজি হন। সেশনে তিনি থেকে ৫ লাখ ইউয়ান আয় করেন।

তিনি বলেন, আমি একদিন লাইভ–স্ট্রিম করে ১০ বছরের বেতনের চেয়ে বেশি আয় করেছি। এজন্য আমি ‍খুুশি।

হুয়াং এখন ফুলটাইম লাইভস্ট্রিমিং করছেন। এছাড়া তিনি প্রভাবশালী ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি করেছেন।

 

যূথী/দীপ্ত সংবাদ