শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টানা ৪ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টানা ৪ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়া

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় টানা ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

ভোরে ঘন কুয়াশা না থাকায় সকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে, যা জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

এর আগে রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

শীতের কারণে জেলার স্বাভাবিক জনজীবন ছিল বিপর্যস্ত। বিশেষ করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। কুয়াশার কারণে সড়ক–মহাসড়কে দৃশ্যমানতা কমে গিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতায় জেলার বিভিন্ন এলাকার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছিলেন না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। রবিবার পর্যন্ত জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ তা মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। তবে আগামী কয়েক দিন শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

 

এসএ