সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা হারের পর জয় পেলো আর্সেনাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যনাচেস্টার সিটিকে ১০ গোলে হারিয়েছে আর্সেনাল। আরেক ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ২২ গোলে ড্র করেছে লিভারপুল।

আর্সেনালের মাঠে দুই জায়ান্টের লড়াইয়ে বলের দখল ছিল সমানে সমান। তাতে গোলের বেশ কিছু সুযোগ তৈরি হলেও জালের ঠিকানা খুঁজে পায়নি কেউই।

অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি এগিয়ে দেন গানারদের। তাতে সিটির বিপক্ষে টানা ১২ হারের পর জয়ের স্বাদ পেলো আর্সেনাল।

আরেক ম্যাচে, ব্রাইটনের মাঠে, ৫ মিনিটের ব্যবধানে মোহাম্মদ সালাহর দুই গোলের পরও জিততে পারেনি শুরুতেই পিছিয়ে পড়া লিভারপুল। তাতে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে অলরেডরা।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More