শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়লেন শি জিনপিং। ৫ বছর মেয়াদে তৃতীয়বারের মতো এবার ২ হাজার ৯ শত ৫২ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। শুক্রবার (১০ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

চীনা পার্লামেন্ট বা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) ৩ হাজার সদস্যের ভোটের মাধ্যমে শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। এক ঘণ্টার মধ্যে ২ হাজার ৯ শত ৫২ ভোট পেয়ে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হন শি। মাও সেতুং এর পরে সব চেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেলেন ৬৯ বছর বয়সী শি।

আগামী ২ দিন ধরে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেবেন শি জিনপিং। এর মধ্যে চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদে নিয়োগ পেতে চলেছেন লি কিয়াং।

গত বছরের ২২ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলনে শি জিনপিংকে দলের মূল নেতা হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমেই তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তার।

এর আগে, ২০১২ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন শি জিনপিং। এরপর ২০১৮ সালের নির্বাচনেও তিনি সর্বসম্মতিক্রমে জয়লাভ করেন। এবার টানা তৃতীয় মেয়াদের তিনি প্রেসিডেন্টের ক্ষমতায় বসলেন।

 

আফ/দীপ্ত সংবাদ