শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে সাংবাদিকের মায়ের হত্যা মামলার রহস্য উদঘাটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইলে সাংবাদিকের মায়ের হত্যা মামলার রহস্য উদঘাটন
গ্রেপ্তারকৃত লাবু ও আল আমিন আকন্দ

টাঙ্গাইলের ভূঞাপুরে দ্যা বিজনেস স্ট্র্যান্ডার্ডের নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা সুলতানা সুরাইয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই। একই সাথে হত্যাকান্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি করতে গিয়ে চিনে ফেলায় সুলতানা সুরাইয়াকে জবাই করে হত্যা করা হয় বলে স্বীকার করেছে আসামিরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পিবিআই কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো– সিরাজগঞ্জের সায়দাবাদের শাহজাহান মিয়ার সন্তান লাবু এবং টাঙ্গাইলের ভুঞাপুরের পশ্চিম ভুঞাপুর গ্রামের সিরাজ আকন্দের ছেলে আল আমিন আকন্দ।

প্রেস ব্রিফিংয়ে পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন সাংবাদিকদের জানান, ১৫ তারিখে মরদেহ উদ্ধারের পর পিবিআই ছায়া তদন্ত হিসাবে কাজ শুরু করে । এরপর পিবিআইয়ের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুইজন আসামিকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, নিহত সুলতানা সুরাইয়ার বাড়িতে চুরি করার জন্য ওই বাসায় গেলে সুলতানা সুরাইয়া চিনে ফেলে। পরে তাকে লাইলনের সুতা ও চাকু দিয়ে গলা কেটে হত্যা করে তারা। এ সময় নগদ ১২ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ভুঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতর পরিবার। আসাামিদেরকে ভুঞাপুর থানায় হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

সুমন খান/পূর্ণিমা/দীপ্ত নিউজ