শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাত পাঁচটার দিকে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

দুর্ঘটনায় চারজনের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন মধুপুর থানার ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক। বলেন, ফজর নামাজের পর মালাউড়ি এলাকায় বিনিময় বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি।

 

সুমন/ সুপ্তি/ দীপ্ত সংবা