শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা

আদীব জামাল
আদীব জামাল
টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বচ্ছতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে রানী ও উপজেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভা এবং নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান–বিন–মোহাম্মদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর–৫ আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মুজিবুল আহসান, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল ও সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুলাহ আল মামুন প্রমুখ।

সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন বলেন, শিক্ষাকে ব্যবসা হিসেবে না দেখে সম্মানের পেশা হিসেবে দেখুন। আপনাদের জাতীয় করণের যে বিষয়টি সেটি এখন প্রক্রিয়াধীন আছে। সেটিকে বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখহাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ