শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৫৭

আদীব জামাল
আদীব জামাল
টাঙ্গাইলে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৫৭

টাঙ্গাইলের হাসপাতালে বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানান, বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ৫৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২৬ জন, নাগরপুর উপজেলায় ৯ জন, মির্জাপুর উপজেলায় ২ জন, ঘাটাইল উপজেলায় ৩ জন, মধুপুর উপজেলায় ৭ জন, গোপালপুর উপজেলায় ৬ জন এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারী থেকে আজ পর্যন্ত টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬৯৮ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৫০ জন রোগী। মৃত্যুবরণ করেছেন ১ জন।

 

এসএ/দীপ্ত নিউজ