শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

 

টাঙ্গাইলের নাগারপুরে জাহিদ খান ঝলক নামে এক ছাত্রলীগে নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সলিমাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। জাহিদ খান ঝলক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়র জানান, জাহিদ তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে, কয়েক জন দূর্বৃত্ত তার পথরোধ করে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, কিছুদিন পূর্বে জাহিদের সাথে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রলীগ নেতা খুন হতে পারে।

ওসি আরও বলেন, এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

 

সুমন/এসএ/দীপ্ত সংবাদ