শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে লিংক রোডের উদ্বোধন করলেন এমপি ছোট মনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলের ভূঞাপুরে লিংক রোডের উদ্বোধন করলেন এমপি ছোট মনির

টাঙ্গাইলের ভূঞাপুরে লিংক রোডের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। মঙ্গলবার (৩০ মে) বিকেলে উপজেলার বীরহাটি এলাকায় ফলক উন্মোচন করে প্রধান অতিথি হিসেবে লিংক রোডের উদ্বোধন করেন।

টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেন, থানার ওসি ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমুখ। এ সময় সড়ক বিভাগের অন্যন্য কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো একটি লিংক রোডের। কিন্ত বিগত সময়গুলোতে কোন জনপ্রতিনিধি তা বাস্তাবায়ন করেনি। নির্বাচনে আমার প্রতিশ্রুতি ছিলো লিংক রোড করে দেয়ার। প্রতিশ্রুতি হিসেবে আজ লিংক রোডের উদ্বোধন করা হলো। লিংক রোড করতে প্রায় ৫০ কোটি টাকা খরচ হবে। লিংক রোডটি চালু হলে যানবাহন চলাচলে দুর্ভোগ কমবে।

 

সুমন খান/আফ/দীপ্ত নিউজ