শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ৩৮টি মোবাইল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ৩৮টি মোবাইল উদ্ধার

ঝিনাইদহ থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৩৮ টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে প্রায় ২ লাখ টাকা খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে মোবাইল ও টাকা বুঝে দেয় পুলিশ সুপার।

এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আজিম–উল–আহসান জানান, জেলার ৬ থানা এলাকায় বিভিন্ন সময় মোবাইল হারিয়ে ও চুরি হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়। থানায় জিডি হওয়ার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের জিডির তদন্ত শুরু করে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই ইখলাছুর রহমান ও এস আই খালিদ হাসান তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৮ টি মোবাইল উদ্ধার করে। এছাড়াও ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)’র মাধ্যমে ঝিনাইদহের ১৩ জন গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৯৪ হাজার ১৫ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে তাদের শনাক্ত করে উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা। উদ্ধার হওয়া সেই টাকা ১৩ জন মালিকের কাছে বুঝে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম–উল–আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ডিবি ওসি জুয়েল  ইসলাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই ইখলাছুর রহমান, এস আই খালিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শাহরিয়ার আলম/মোরশেদ আলম//দীপ্ত নিউজ