শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রাম থেকে অস্ত্র–গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (১ ডিসেম্বর) গভীররাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– তেঘরিহুদা গ্রামের রুস্তম মন্ডলের ছেলে লাল মিয়া ও নুরুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, এক রাউন্ড শটগানের গুলি, দুইটি রাইফেলের খোসাসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ২১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রামে অস্ত্র তৈরি হচ্ছে ও সরঞ্জামাদি রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।

শাহরিয়ার আলম সোহাগ/এজে‌‌ / দীপ্ত সংবাদ