শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

 

ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবলু লষ্কর কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার কেরানীগঞ্জ থানার ঢিলাবাড়ি এলাকা থেকে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।

সে ঝিনাইদহ সদর উপজেলা বদনপুর গ্রামের ছাত্তার লষ্করের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি আক্তারুজ্জামান লিটন জানান, ২০ বছর আগের একটি মামলায় ২০২১ সালের ১৭ অক্টোবর ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাবলুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ