শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে মোটরসাইকেল ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে মোটরসাইকেল ধাক্কায় যুবক নিহত

 

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আরাফাত হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফয়লা মিশনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত উপজেলা বলিদাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সে পেশায় বাসের হেলপার।

স্থানীয়রা জানায়, আরাফাত রাত দেড়টার দিকে মোটরসাইকেল যোগে বাস ড্রাইভার শংকর বিশ্বাসকে বলরামপুর গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথে কালীগঞ্জ–কোলা সড়কের ফয়লা মিশনপাড়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ