// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

ঝিনাইদহে মোটরসাইকেল-আলমসাধু সংঘর্ষে যুবক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে মোটরসাইকেল–আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আমানুর রহমান(২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

রবিবার (২জুলাই) সকালে ঝিনাইদহ–যশোর মহাসড়কের লাউদিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আমানুর রহমান সদর উপজেলার মিরেরহুদা গ্রামের আকরাম হোসেনের পুত্র।

স্থানীয়রা জানান, লাউদিয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। পথে ওই স্থানে পৌঁছালে বিষয়খালীগামী একটি দ্রুতগতির আলমসাধুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আমানুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমানুরকে মৃত ঘোষণা করেন।

আমানুর এর শিক্ষক রুহুল আমিন, মোটরসাইকেল–আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে আমানুর এর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

শাহরিয়ার আলম / পূর্ণিমা / দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More