শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহে ১৪৮০ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ৬ ।

রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে ঝিনাইদহ পৌরসভাধীন আরাপপুর জামতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১৪ আগস্ট) ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো– ঝিনাইদহ সদর উপজেলার সাজ্জাদ হোসেন টিপু (৩০) ও শৈলকুপা উপজেলার বাপ্পি মুন্সি (২৫) ।

জানা গেছে, সোমবার রাতে র‌্যাব গোপন সংবাদের ভিওিতে জানতে পারে, জেলার সদর থানার আরাপপুর জামতলা সড়কে মাদকের কেনা–বেচা চলছে। এরপর ঐ এলাকায় অভিযান পরিচালনা করে টিপু ও বাপ্পিকে গ্রেফতার করা হলে তাদের কাছে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ১৪৮০ পিচ, ০৩ টি মোবাইল এবং ০৬ টি সিমকার্ড উদ্ধার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ