শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহে সদর উপজেলায় খালের পানিতে ডুবে লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে ওই দুই শিশু খালের পানিতে ডু্বে যায়। দুজনে একে অপরের মামাতো–ফুফাতো ভাই।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে।

মৃত শিশু লামিম হোসেন দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং মৃত আপন হোসেন পার্শবর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ছেলে। মৃত আপন হোসেন অপর শিশু লামিম হোসেনের মামাতো ভাই।

স্বজন ও পুলিশ জানিয়েছে, সকালে শিশু লামিম তার মামাতো ভাই আপনকে সঙ্গে নিয়ে গ্রামের খালে বরশি নিয়ে খালে মাছ ধরতে যায়। এক পর্যায়ে দুজনে খালের পানিতে পড়ে যায়। এসময় খালের স্রোতে তারা ভেসে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।

শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ