শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ‘মদপানে ’ তরুণীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে ‘মদপানে ’ তরুণীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত মদ পানে নন্দিনী রানি সরকার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নন্দিনী রানি সরকার (১৮) মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। সে দূর্গাপূজা উপলক্ষে তার নানার বাড়ী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে সপ্তমীর দিনে বেড়াতে এসেছিল।

নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী আমাদের বাড়ীতে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসে। এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সঙ্গে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয়। সেখানে বান্ধবীদের সঙ্গে মদ পান করে। রাতে অসুস্থ হলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। এরপর সে সুস্থ্যবোধ করলে রিলিজ নিয়ে বাড়ি চলে আসে। পরবর্তীতে আবারো অসুস্থ হয়ে পড়লে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। রাত ৩টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন নন্দিনী।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, গত শনিরার (৪ অক্টোবর) রাতে নন্দিন সরকার নামে এক তরুণী মদপান করে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে তার অবস্থার অবনিত হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে।

শাহরিয়ার আলম/এজে/দীপ্ত সংবাদ