শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বিচারকের বিরুদ্ধে বিচারপ্রার্থীর মানববন্ধন

আদীব জামাল
আদীব জামাল
ঝিনাইদহে বিচারকের বিরুদ্ধে বিচারপ্রার্থীর মানববন্ধন

ঝিনাইদহে আদালতের বিচারকের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিচারপ্রার্থী আলমগীর হোসেন ও তার স্বজনরা।

রবিবার (২৭ আগস্ট) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার বাসিন্দা আলমগীর হোসেন ও তার স্বজনরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আলমগীর হোসেন ও তার পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেয়।

এ সময় বিচারপ্রার্থী আলমগীর হোসেন অভিযোগ করেন, ভূয়া কাগজপত্র দেখিয়ে তার পিতার ক্রয় সুত্রে পাওয়া জমি একই এলাকার শরিফুল ইসলাম ও তার ওয়ারেশরা অধিগ্রহণের টাকা তুলে নিয়েছে। এ নিয়ে তিনি আদালতে মামলা দিলে সকল কাগজপত্র থাকা স্বত্তেও ঝিনাইদহের অতিরিক্ত জেলা জজ তৃতীয় আদালতের বিচারক খামখেয়ালীপনাভাবে রায় দিয়েছে। আর তিনি যেন বিচার না পায় সেই ব্যবস্থাও করেছে বিচারক। সঠিক বিচার দাবীর পাশাপাশি অধিগ্রহণের টাকা পাওয়ার দাবী জানান তিনি।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ