শিরোনাম
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াজ হোসেন (২০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) রাতে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রিয়াজ পিপুল বাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সীমান্তে খালের ধারে রিয়াজদের ধানক্ষেত রয়েছে। বৃহস্পতিবার রাতে রিয়াজ আবাদি জমিতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন করতে গেলে ওপার থেকে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন রিয়াজ।

এলাকার লোকজন গুলির শব্দ শুনে মাঠে গিয়ে রিয়াজকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন বলেন, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে প্রয়োজনীয় সুবিধা না থাকায় তাকে ঢাকা পাঠানো হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ঘটনাস্থলে বিজিবির টহলদলকে পাঠানো হয়। কিন্তু তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, বর্তমানে রিয়াজ ঢাকাতে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

 

ইএ/এসএ