শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলায় বাসের ধাক্কায় চৈতন্য পাল (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল নয়টার দি‌কে‌ কালীগঞ্জ–জীবননগর সড়কের এলাঙ্গী এলাকায় এ দূর্ঘটনার ঘটে।

নিহত চৈতন্য পাল কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে নিজ ভ্যানে কলা নিয়ে কোটচাঁদপুর যাচ্ছিলেন চৈতন্য পাল। পথে এলাঙ্গী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চৈতন্য ভ্যান থেকে ছিটকে পড়লে বাসটি তাকে চাঁপা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

কোটচাঁদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।’

 

শাহরিয়ার/ইএ/এসএ